Heading Title
রিয়াধ: বয়স ৪১। তবুও গোলের নেশায় এখনও অপ্রতিরোধ্য ক্রিশ্চিয়ানো রোনাল্দো। নতুন মরশুমের শুরুতেই ফের ইতিহাস গড়লেন পর্তুগিজ মহাতারকা। আল-রিয়াদের বিরুদ্ধে আল-নাসরের ৪-০ জয়ে গোল করে রোনাল্দো প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫টি লিগ মরশুমে গোল করার নজির গড়েছেন।
রোনাল্দোর এই ধারাবাহিকতা শুরু হয়েছিল ২০০২-০৩ মরশুমে স্পোর্টিং সিপি-তে। এরপর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ফের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং বর্তমানে আল-নাসরের জার্সিতে নিয়মিত গোল করে চলেছেন তিনি। ২৫ মরশুম ধরে গোল করার এই রেকর্ড তাঁর দীর্ঘ ফুটবলজীবনের ধারাবাহিকতারই প্রমাণ।
তবে রোনাল্দোর সামনে এখন আরও বড় লক্ষ্য—১০০০ গোল। আল-রিয়াদের বিরুদ্ধে গোল করার পর তাঁর অফিসিয়াল ক্যারিয়ার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৮-এ। অর্থাৎ ঐতিহাসিক ১০০০ গোলের মাইলফলক থেকে আর মাত্র ২২ গোল দূরে তিনি।
এই মাইলফলক ছুঁতে পারলে প্রতিযোগিতামূলক ফুটবলে ১০০০ অফিসিয়াল গোল করা প্রথম খেলোয়াড় হওয়ার নজির গড়বেন রোনাল্দো। তাঁর দীর্ঘ ক্যারিয়ারে এমনিতেই একের পর এক রেকর্ড রয়েছে—ক্লাব ও দেশের হয়ে অসংখ্য গোল, আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার মর্যাদা এবং চ্যাম্পিয়ন্স লিগে ঐতিহাসিক রেকর্ড তাঁর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে।
অবশ্য সময়ও এবার বড় ফ্যাক্টর। সম্প্রতি রোনাল্দো ইঙ্গিত দিয়েছেন, আসন্ন মরশুমই তাঁর পেশাদার ফুটবলজীবনের শেষ মরশুম হতে পারে। তাই ১০০০ গোলের স্বপ্ন পূরণ করতে হলে আগামী কয়েক মাসেই তাঁকে আরও ২২ বার জালে বল জড়াতে হবে।
৪১ বছর বয়সেও তাঁর গোলের ধার দেখে অবশ্য মনে হচ্ছে, বয়স শুধুই একটি সংখ্যা। টানা ২৫ মরশুমের রেকর্ডের পর এবার গোটা ফুটবলবিশ্বের নজর—রোনাল্দো কি পারবেন ১০০০ গোলের সেই ঐতিহাসিক দরজায় পৌঁছে যেতে?
- ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ২২ বছর পর চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
- শুভমনের তরুণ দলে কোহলি-রোহিতের গুরুত্ব কতটা? ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের আগে বড় বার্তা মর্কেলের
- মাঠের ছোট্ট ভুলেই বিপাকে মেসি! বড় জরিমানার মুখে আর্জেন্টাইন মহাতারকা!
- এশিয়াডে ভারতের পঞ্চম সোনা! শ্যুটিংয়ে ইতিহাস গড়লেন নীরু ধান্ডা

